ঔপনিবেশিক বাংলায় গণ অসন্তোষ ও কৃষক বিদ্রোহ| Ouponibeshik Bangali Gono Asontosh O Krishak Bidroho By Asok Chottopadhyay
Author
আঠারো-উনিশ শতকে আমাদের দেশে বিশেষত বাংলাদেশে বিদেশি উপনিবেশে শাসকশ্রেণী বিরোধী যে কোনও বিদ্রোহী বা বিদ্রোহকে কালিমালিপ্ত করার সরকারি অপপ্রয়াসে তাদের বিরুদ্ধে অপশব্দ ব্যবহার করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়।
আমাদের দেশের অনেক আলোকপ্রাপ্ত বুদ্ধিজীবী এবং লেখক-সম্পাদকরা এইসব প্রচারিত কুৎসাকে যাথার্থ্য দানে সরকারের কাছে বিশ্বস্ততার প্রমাণ দাখিল করে সরকারের কৃপাধন্য হওয়ার প্রয়াসে ব্রতবদ্ধ হয়েছিলেন। ফলে এই বিদেশি শাসনাধীন বাংলায় অত্যাচারিত, নির্যাতিত, প্রপীড়িত মানুষজনের ন্যায্য বিদ্রোহগুলি সম্পর্কে ভুল তথ্য সরবরাহ করে ব্রিটিশ ঔপনিবেশিক সরকারের তরফে অনেক সময়ই দেশের শিক্ষিত জনসাধারণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হতো, যাতে তাঁরা এই সরকারি প্রচারে প্রভাবিত হয়ে এইসব ন্যায্য গণঅসন্তোষ কিম্বা গণবিদ্রোহগুলির বিরোধিতা করে সরকারের পক্ষে তাদের সমর্থনের ডালি উজাড় করে দেন। এবং তাঁরা
এব্যাপারে সফলও হয়েছিলেন। আমাদের দেশের বিভিন্ন জেলার ইতিহাসলেখকরাও তাঁদের ইতিহাস অনুসন্ধানে ইংরেজ সরকারের প্রদর্শিত পথেই পদক্ষেপন করেছেন, বিভিন্ন কৃষক বিদ্রোহের নেতৃবর্গের নিন্দা করেছেন, তাঁদের 'মূঢ়'মতিত্বের সমালোচনা করেছেন। প্রকৃত জনইতিহাসের বিষয়টিকে তাঁরা গুরুত্ব দেন নি কিম্বা বিবেচনায় স্থান দেন নি।
Specifications
| Binding | Hard Bound |
| ISBN | 978-93-93833-82-2 |
| Publishing Year | 2025 |
| Pages | 200 |
Reviews and Ratings
No Customer Reviews
Share your thoughts with other customers




