DESHBHAG BITARKE DUI BANGLA : দেশভাগ বিতর্কে দুই বাংলা

₹ 360 / Piece

₹ 450

20%

Whatsapp
Facebook

Author

দেশের বাড়ি মানেই বৃষ্টিভেজা সকাল, মাঠ ঘাট নদীনালার গ্রাম, উন্মুক্ত উদার নীলাকাশ আর আম জাম কাঁঠালের গন্ধেভরা দুরন্ত দুপুর। দেশের বাড়ি মানেই বুকের মধ্যে বাস করা এক উড়ন্ত পরী- হঠাৎ হঠাৎ উড়াল দেওয়া কু ঝিক ঝিক রেলগাড়ির ধোঁয়ামাখা নস্টালজিয়া।

এই গ্রন্থ কয়েকজন নির্বাচিত লেখকের ফিরে দেখার এক অদ্ভুত সংকলন। ফেলে আসা দিনের এইসব স্মৃতিকথা আমাদের নিয়ে যাবে অতীত জাগানিয়া এক কল্পরাজ্যে, যা অতীত হলেও বাস্তব।

মনোজাগতিক এক আনন্দময় জগতের শিল্পীত অনুভবের চমৎকার কয়েকটি লেখা এই গ্রন্থকে কেবল সমৃদ্ধই করে নি, করেছে অপরূপ। যা ছিল, অথচ নেই-যার সর্বময় উপস্থিতি মনোজগতের অন্ধিসন্ধি ঘিরে, তারই কয়েকটি এখানে একত্র গ্রথিত করা হল, যা বারেবারে পড়লেও পুরোনো হবে না। পড়তে পড়তে তাই সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায় বলতে ইচ্ছে করবে "আমি যত দূরেই যাই আমার সঙ্গে লেগে থাকে ঢেউয়ের মালা গাঁথা এক নদীর নাম-আমার চোখের পাতায় লেগে থাকে নিকোনো উঠোন সারি সারি লক্ষ্মীর পা আমি যত দূরেই যাই।"


Specifications

BindingHard Bound
ISBN978-81-948715-5-2
Publishing Year2022
Pages288

স্বাধীনতার ৭৪ বছর অতিক্রান্ত হলেও দেশভাগ নিয়ে বিতর্কের শেষ নেই, বলা বাহুল্য দেশভাগ ও স্বাধীনতার সময়কাল একই বৃত্তে অবস্থিত। তাই দেশভাগকে কেন্দ্র করে নানা চিন্তা, নানা বিতর্ক মতের সম্মিলনযুক্ত গবেষণাও চলছে অবিরত। দেশভাগের পরিণতিতে যেমন ভারত ভেঙে দুটি রাষ্ট্রের জন্ম হয়েছে ঠিক একইসঙ্গে ভাগ হয়েছে বাংলা ও পাঞ্জাব। তবে পাঞ্জাব ভাগ হলেও এবং তুলনামূলকভাবে সেখানে দাঙ্গায় নিহতের সংখ্যা বেশী হলেও অবিভক্ত বাংলার সাম্রদায়িক ঘটনাপ্রবাহের প্রতিক্রিয়াতে যে বাংলাভাগ তথা ভারতভাগ ত্বরান্বিত হয়েছে তা অস্বীকার করা যায় না। এই সামাজিক পরিস্থিতির পর্যালোচনায় দুই বাংলার লেখকেরা কি বক্তব্য রেখেছেন বা এখনও রেখে চলেছেন তা নিয়েই এই সংকলন গ্রন্থের বিস্তার। মূলতঃ এই সংকলনের বিষয়মুখ হল এই প্রশ্নের উত্তর খোঁজা যে কেন দেশভাগ আর বাংলাই বা কেন দ্বিখণ্ডিত হল? একেবারে নির্মোহ দৃষ্টিভঙ্গি দিয়েই দুই বাংলার কণ্ঠস্বরকে এই গ্রন্থে সন্নিবেশিত করা হয়েছে।


Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers