চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন। Chainik Paribrajok Pha- Hien

₹ 280 / Piece

₹ 350

20%

Whatsapp
Facebook

Author

বৌদ্ধধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক, যা তিনটি গ্রন্থ নিয়ে সংকলিত। এরই একটি 'বিনয় পিটক', যাতে বৌদ্ধধর্মাবলম্বীদের আচার-আচরণের বিধান, সঙ্ঘবিধান, প্রায়শ্চিত বিধান সহ নানান দিকের আলোচনা রয়েছে। চতুর্থ শতাব্দীর শেষের দিকে ফা-হিয়েন মূলত ভারতবর্ষ এসেছিলেন 'বিনয় পিটক' এর সন্ধানে।

কারণ, চিনদেশে তখন ভারতবর্ষ 'বুদ্ধের দেশ' নামে পরিচিত ছিল। চিন থেকে এসে পঞ্চম শতাব্দীর সূচনাকালটি ভারতেই কাটিয়েছিলেন ফা-হিয়েন, গুরু কুমারজীবের আজ্ঞায় লেখেন নিজের ভ্রমণবৃত্তান্ত। তাঁর বর্ণনায় উজ্জ্বল হয়ে আছে তৎকালীন ভারতের বেশ কিছু শহরের বর্ণনা ও সেসময়ের আর্থ-সামাজিক অবস্থা, ভৌগলিক বর্ণনা, জীবনযাত্রার মান এমনকি অঞ্চলের নাম ও সমসাময়িক ভারতের নানা দিক। উনিশ শতকেই এই ভ্রমণবৃত্তান্ত ইংরেজিতে অনুবাদ করেন স্যামুয়েল বিল ও জেমস লেগি। বিল ও লেগির অনুবাদের উপর ভিত্তি করে বাংলায় ১০০ বছর আগে সেই ভ্রমণবৃত্তান্ত প্রকাশ করেন যোগীন্দ্রনাথ সমাদ্দার তাঁর 'সমসাময়িক ভারত' গ্রন্থমালার একটি খণ্ডে 'চৈনিক পরিব্রাজক ফা-হিয়েন' শিরোনামে।


Specifications

BindingHard Bound
ISBN978-93-93833-26-6
Publishing Year2024
Pages180

Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers